ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

অপ্রতীমকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর লেখক পরিষদ

অপ্রতীমকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর লেখক পরিষদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও কথাসাহিত্যিক নাহিদা নাহিদের একমাত্র সন্তান, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে হত্যার ঘটনায় গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর লেখক পরিষদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন জঙ্গল এলাকায় অপ্রতীমের ব্যবহৃত আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে অত্যন্ত নির্মম ও বর্বরোচিতভাবে হত্যা করে। এ কিশোরের মর্মান্তিক মৃত্যুতে স্বজন, সহপাঠী এবং সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিসহ সব দুর্বৃত্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত