ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

লিড ব্যাংকের দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক

লিড ব্যাংকের দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠি জেলায় বাংলা কিউআর বাস্তবায়ন ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক। গত সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের সাউথ বেঙ্গল রিজিয়নের রিজিওনাল হেড আল আমিন শেখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত