ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (TSCFP)-এর আওতায় টানা তৃতীয় বছরের মতো স্বীকৃতি অর্জন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এ বছর আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (SME) জন্য ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা ব্যাংক অর্জন করেছে মর্যাদাপূর্ণ 'Leading SME Trade Bank' পুরস্কার। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এডিবির ১২তম TSCFP Awards and Partners Dinner অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন এডিবির ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স বিভাগের প্রধান Mr. Steven Beck এবং সাউথ এশিয়া ইউনিটের প্রধান Ms. Neha Noronha। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের ২০০ জনেরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত