ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজেন্দ্র কলেজে নবীনবরণ

রাজেন্দ্র কলেজে নবীনবরণ

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭-এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

'নতুন দিনের নতুন সূর্য, নতুন স্বপ্ন চোখে, নবীন তুমি এগিয়ে চলো, জ্ঞানের আলোর পথে'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীনবরণ-২০২৬ আয়োজন করা হয়। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনবরণ-২০২৬ উদ্?যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এ কে এম আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি জ্ঞানার্জন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত