ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রূপগঞ্জে পাঁচ ডাকাত গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

রূপগঞ্জে পাঁচ ডাকাত গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া স্বর্ণালংকারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন ভোর ৩টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় আবুল হোসেন নামের এক জমি ব্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ব্যবসায়ীর পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। গ্রেপ্তাররা হলেন— নরসিংদী জেলার মাধবদী এলাকার তামজিদ মিয়া শাহিন মিয়া শামিম মিয়া হৃদয় দাস ও কুমিল্লা জেলার হোমনা এলাকার শরিফ মিয়া। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ভোর তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল হোসেনের বাড়ির গেট ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সকলকে বেঁধে রেখে ও অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও মালামাল লুট করে ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত