ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

জৈব কৃষি বিষয়ে প্রশিক্ষণ

জৈব কৃষি বিষয়ে প্রশিক্ষণ

টাঙ্গাইলের মধুপুরে জৈব পদ্ধতিতে শাকসবজি চাষ, স্থানীয় পর্যায়ে বীজ সংরক্ষণ ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কারিতাস ময়মনসিংহ অঞ্চলের 'আলোক কোরে-২' প্রকল্পের আয়োজনে পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বসতবাড়িতে জৈব পদ্ধতিতে শাকসবজি চাষের আধুনিক ও পরিবেশবান্ধব কৌশল, বীজ উৎপাদন এবং স্থানীয় পর্যায়ে বীজ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি এবং বসতবাড়িতে শাকসবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং জৈব পণ্য বাজারজাত করে পরিবারের আয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত