ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব যুক্তিযুক্ত

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব যুক্তিযুক্ত

সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা তাকে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাবকে সরকার 'যুক্তিযুক্ত মনে করছে' বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের নিয়ে আয়োজিত পরামর্শ সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব আসে। সালাহউদ্দিন আহমদ বলেন, "সরকার এই প্রস্তাবটিকে অত্যন্ত উপযুক্ত ও যুক্তিযুক্ত মনে করেছে। আগামী ১৫ দিনের মধ্যে অংশীজনদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ আসার পর তা বিলে অন্তর্ভুক্ত করা হবে।" এটি ছিল গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি, সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের দ্বিতীয় পরামর্শ সভা। মন্ত্রী বলেন, 'গত ১০ সেপ্টেম্বর সম্পাদকদের সাথে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, তারা পরবর্তী সভায় সুস্পষ্ট লিখিত মতামত প্রদান করবেন বা ওয়েবসাইটে পাঠাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত