ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আসছে আগের নিয়ম

মাস শেষে ১৫ দিনের মধ্যে দিতে হবে ভ্যাট রিটার্ন

মাস শেষে ১৫ দিনের মধ্যে দিতে হবে ভ্যাট রিটার্ন

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনছে সরকার। 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬'- এর খসড়ায় প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২'- এর ধারা ৬৪ তে নিম্নরূপ সংশোধনের জন্য 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬'-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত