ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কাটা গাড়ি ও ৫টি ট্রাক জব্দ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কাটা গাড়ি ও ৫টি ট্রাক জব্দ

চট্টগ্রামবন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের নামে মিথ্যা ঘোষণায় আনা কাটা একটি বিএমডব্লিউ স্পোর্টস/রেসিং কার, বিলাসবহুল বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডিআই)।

গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার বিকেলে কাস্টমস গোয়েন্দার একটি দল চট্টগ্রামবন্দরে সন্দেহভাজন পণ্যচালানটির কায়িক পরীক্ষা করে এসব অনিয়ম শনাক্ত করে।

সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামের হালিশহরের আমদানিকারক প্রতিষ্ঠান 'মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল' নামে একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করে। সিএন্ডএফ এজেন্ট চট্টগ্রামের আমিন সিএন্ডএফ প্রাইভেট লি.। রপ্তানিকারক আরব আমিরাতের আরব জাপান ইউজড কার এন্ড স্পেয়ার পার্টস কোম্পানি।

কাস্টমস গোয়েন্দা কতৃপক্ষ জানায়, শুল্ক ফাঁকি দিতে ও দেশে এনে পুনঃসংযোজনের উদ্দেশ্যে কাটা গাড়ি আনা হয়েছে কি না— তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বিএমডব্লিউ গাড়িটির পেছনের অংশ অন্য কোনো চালানে আনা হচ্ছে কি না, তা অনুসন্ধানে নজরদারি বাড়ানো হয়েছে। কায়িক পরীক্ষায় প্রথমে খণ্ডিত অবস্থায় একটি দুই আসনের বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার পাওয়া যায়। প্রাথমিকভাবে গাড়িটির মডেল 'এস ড্রাইভ ২৩আই', ইঞ্জিনের ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি এবং এটি ২০০৯ সালের মডেল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত