ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় গ্রাহকরা ব্যাংকটির দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন। উল্লেখ্য, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বিপিডিবির কেন্দ্রীয় হিসাব পরিচালনার দায়িত্ব পেয়েছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় বিপিডিবির গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের শাখা ও উপশাখা, রিটেইল ব্যাংকিং অ্যাপ 'আস্থা' এবং কর্পোরেট ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম 'কর্পনেট'-এর মাধ্যমে পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিল পরিশোধের তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ করতে বিপিডিবির সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগও স্থাপন করবে ব্র্যাক ব্যাংক। এই সংযোগ বিল পরিশোধের প্রক্রিয়া ও হিসাব সমন্বয় আরও সহজ করবে। ফলে, গ্রাহকরা আরও দ্রুত ও সুবিধাজনকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত