ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে

বিগত সময়ের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে মন্তব্য করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সংকট কাটিয়ে বর্তমান সরকারের গত সাত মাসের নিবিড় পদক্ষেপে দুই কোটিরও বেশি শিশুর কাছে সফলভাবে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে 'বাংলাদেশে ইপিআই ও ভিপিডি সার্ভেইল্যান্সের যৌথ স্বাধীন পর্যালোচনা ফলাফল অবহিতকরণ' শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে এক সময় অত্যন্ত সমাদৃত ও প্রশংসিত একটি মডেল ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত