
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে 'এনহ্যান্সিং টিচিং কোয়ালিটি থ্রু স্টুডেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড পিয়ার ক্লাস অবজারভেশন' শীর্ষক সেমিনার গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষাদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের মূল্যায়ন এবং শ্রেণি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মতামত পাঠদান পদ্ধতির কার্যকারিতা নিরূপণ এবং শিক্ষার সীমাবদ্ধতা চিহ্নিত করতে সহায়তা করে। অন্যদিকে, সহকর্মী শিক্ষকদের পারস্পরিক শ্রেণি পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও পাঠদান কৌশলের উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণপদ্ধতি অনুসরণে শিক্ষকদের আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি