ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কমলাপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে এসআরবি

কমলাপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে এসআরবি

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে কমলাপুর রেলস্টেশনে বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াডসহ অভিযান পরিচালনা করছে এসআরবি-৩। পূজার ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং মাদকসেবীদের উৎপাত বন্ধ করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান। তিনি জানান, রেলস্টেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদার করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পূজার ছুটিতে সাধারণ মানুষ যেন নিরাপদে রেলস্টেশনে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এছাড়া রেলস্টেশন এলাকায় মাদকসেবীদের উৎপাত বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত