ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলনের আহ্বান জ্বালানি মন্ত্রীর

দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলনের আহ্বান জ্বালানি মন্ত্রীর

জ্বালানি সংকট থেকে দেশকে রক্ষা করতে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, জ্বালানি সংকট উত্তরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই। বর্তমানে ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত