ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইশরাক হোসেন
মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম নয়, বরং কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। গতকাল শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত সরকারি সংস্থাগুলোর প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি। দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে হলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত