ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্নয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর কক্সবাজার শাখার উদ্যোগে এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সমন্বয়ে 'এজেন্ট আউটলেটগুলোতে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা' সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের প্রধান মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত