
জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি সংগঠন 'ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব) কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া কামনা করা হয়। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত সভাপতি, মহাসচিব, সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকসহ সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত নির্বাহী সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষক মহোদয়, সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও পর্যায়ে কর্মরত জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি ব্যক্তিবর্গ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি