
নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া দলগুলোর সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান। তারা তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করে তোলা, উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং নতুন সম্ভাবনা তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
এবারের প্রতিযোগিতায় নয়টি শহরের বিজয়ী ও রানারআপ দলগুলোর নাম ঘোষণা করা হয়। ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছে পেনুমব্রা, প্রথম রানারআপ লাস্ট কল এবং দ্বিতীয় রানারআপ টিম পোলারিস। চট্টগ্রামে চ্যাম্পিয়ন প্রজন্ম অ্যাপোলো, প্রথম রানারআপ টিম পিটিএসডি এবং দ্বিতীয় রানারআপ খাট্টা বিউন। বরিশালে চ্যাম্পিয়ন অ্যাস্ট্রোবোন, প্রথম রানারআপ স্পেসড আউট ক্যাটস এবং দ্বিতীয় রানারআপ টিম অ্যাগামেমনন।
ময়মনসিংহে চ্যাম্পিয়ন গ্যালাকটিক পোয়েট, প্রথম রানারআপ টিম ব্রেইনস্টর্ম ট্রুপার্স এবং দ্বিতীয় রানারআপ স্পেস অডিসি। রাজশাহীতে চ্যাম্পিয়ন অ্যাকুইলা, প্রথম রানারআপ দুষ্টু কোকিল এবং দ্বিতীয় রানারআপ মাইনাস ওয়ান। সিলেটে চ্যাম্পিয়ন টিম প্রতিকৃতি, প্রথম রানারআপ ওয়াইড উইভ এবং দ্বিতীয় রানারআপ টিম কসমিক ইক্লিপস।
খুলনায় চ্যাম্পিয়ন নোভালজিটস, প্রথম রানারআপ টিম কসমোরা এবং দ্বিতীয় রানারআপ অ্যাস্ট্রোডটস। কুমিল্লায় চ্যাম্পিয়ন এআইভিয়ন, প্রথম রানারআপ টিম অ্যাস্ট্রাল এবং দ্বিতীয় রানারআপ ক্রোনো স্ট্রাইডার। রংপুরে চ্যাম্পিয়ন টিম অবলিভিয়ন, প্রথম রানারআপ উইন+আর এবং দ্বিতীয় রানারআপ নিউরাভেস্টা।