
গবেষণার গুণগত উৎকর্ষ নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং গবেষণায় নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে 'Research Excellence & Integrity: Fostering Ethical and Responsible Research at GAU' শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। চারটি বিশেষায়িত অধিবেশনে সাজানো এ প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। তিনি গবেষণার গুণগত মানোন্নয়ন, নৈতিক চর্চা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি