
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপি সরকারের কাছে তারেক রহমানের কাছে দেশ পরিচালনা করার কোন ধরনের পরিকল্পনাই নাই। তাদের প্ল্যান পরিকল্পনা হয়েছে কিভাবে দেশ থেকে দুর্নীতি করবে, কিভাবে লুটপাট করবে, কিভাবে চাঁদাবাজি করবে, কিভাবে সন্ত্রাস কায়েম করবে।
নাহিদ ইসলাম বলেন, হাজারো মানুষের রক্তদানের পরে আমরা এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছি। কিন্তু আপনাদের সামনে আমাদের ওয়াদা আপনাদের সামনে আমাদের প্রতিশ্রুতি পতিত স্বৈরাচার এবং এ নব্য স্বৈরাচার এ দুই স্বৈরাচারকেই আমরা পরাজিত করবো, ইনশাআল্লাহ।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে অস্থীতিশীল করার নানা ধরনের চক্রান্ত চলমান রয়েছে। বাংলাদেশের সীমান্তে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের পাহাড়ে অশান্তি তৈরি করা হচ্ছে, আমাদের সীমান্তের উপরে আসামে মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলমানদের নিপীড়ন করা হচ্ছে, দিল্লিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের মুসলমানদের নিয়েও চক্রান্ত করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের হিন্দুদেরকে নিয়েও চক্রান্ত করছে। ভারতের যে চক্রান্ত সেই চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না বর্তমান সরকার।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি জাপানে গিয়ে আবারো বাংলাদেশের মধ্যে দিয়ে করিডর তৈরি করার চেষ্টা করছে। অবৈধ করিডর ভারতের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের জনাব তারেক রহমান আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের কোন অবৈধ করিডর বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আগামী ডিসেম্বরে যদি গঙ্গা চুক্তির ন্যায্যভাবে নতুন করে তৈরি করা না হয় ফলে বাংলাদেশের জনগণ আবারো নামবে এবার আমরা গঙ্গা চুক্তিতে এক বিন্দু পরিমাণ আমাদের ন্যায্য হিস্যা আমরা ছাড় দেবো না, ইনশাআল্লাহ।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যেই নৈরাজ্য চলমান রয়েছে, যে খুন ঘুম চলছে এই সবকিছুর ব্যর্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। জ্বালানি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নতুবা আমাদের এই মিছিল বলা হবে সারা বাংলাদেশের সর্বত্রই আমরা মিছিল করব এবং সেই মিছিল নিয়ে আমরা জনাব তারেক রহমানকে ঘেরাও করে আমাদের দাবি আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ।