
রাজধানী ঢাকার যানজট নিরসনে ৫০টি পয়েন্টে নতুন করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। একইসঙ্গে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও মানুষের যাতায়াত সহজ করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। তিনি বলেন, আমরা দেখেছি বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলো যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা আছে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক করতে মনোরেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। সরকার মনে করে, মনোরেল চালু করা গেলে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। তারেক রহমান বলেন, বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনও কার্যক্রম শুরু করেনি। আমরা আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে। এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে। চলাচলের উপযুক্ত হবে। মানুষের জন্য সুবিধা হবে। একই সঙ্গে যানজট তুলনামূলক অনেক কমে আসবে। তবে বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে নির্দিষ্ট সময়ে যানজট থাকা স্বাভাবিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকালে অফিস ও স্কুল ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। পৃথিবীর বড় শহরগুলোতে এমন চিত্র দেখা যায়। বাংলাদেশেও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, তারপরও সরকার চেষ্টা করছে, যাতে যানজট যতটুকু সম্ভব কমানো যায় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।
ঢাকার ৫০ সিগন্যালে বসবে এআই ক্যামেরা
রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করতে মেট্রোরেলের পাশাপাশি এবার 'মনোরেল' চালুর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোদমে কাজ শুরু করবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। সংসদ সদস্য মো. আবুল কালাম উল্লেখ করেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার মূল কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক সিস্টেম চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে এসেছে। এ প্রেক্ষিতে তিনি ঢাকার সকল প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে গেছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে। প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনও পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলক অনেক কমে আসবে। বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো বড় রাজধানীতেই সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকালে ছুটির সময় এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে, যা বাংলাদেশেও স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে এবং বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মনোরেলের বিশেষত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার ভেতর দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে।