ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

বিনাহালে রসুন আবাদে খরচ কম, বাড়ছে পরিধি

বিনাহালে রসুন আবাদে খরচ কম, বাড়ছে পরিধি

পাবনার চাটমোহর উপজেলায় বিনাহালে রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিক ও কৃষকরা। বিগত বছর রসুনের দাম ভালো পাওয়ায় কৃষক এবারও রসুন রোপণে ঝুঁকেছেন। আমন ধান কাটার জমির খড় পরিষ্কার করে ভেজা জমিতে রসুন রোপণ করা হচ্ছে। এজন্য কোনো হালচাষ করতে হয় না। রসুন রোপণের পর জমি নাড়া (খড়) দিয়ে ফের ঢেকে দেওয়া হয়। অন্যান্য ফসলের চেয়ে রসুনের ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকরা এবছরও রসুনের আবাদে ঝুঁকেছেন। সাদা সোনা বলে খ্যাত রসুন এখন চাটমোহরসহ চলনবিল অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষিশ্রমিক, কৃষকের পাশাপাশি কিষানিরাও রসুন আবাদে বাড়িতে ও মাঠে কাজ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানালেন, বর্তমানে চাটমোহর উপজেলায় রসুন একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। খরচ কম ও অধিক লাভ হওয়ায় কয়েক বছর ধরেই এই ফসলের আবাদে ঝুঁকেছেন চাষিরা। এ উপজেলায় বিনাহালে রসুন আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সরিষা, ভুট্টা, গম ও ধানের বাজারদর বেড়ে যাওয়ায় অনেক কৃষক রসুন আবাদের পরিবর্তে গম বা ভুট্টা আবাদে ঝুঁকেছেন। কৃষি বিভাগ থেকে রবি মৌসুমে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত