ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

জনগণ ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়

খেলাফত মজলিস
জনগণ ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্তত ছয়জন নেতা প্রকাশ্যে বাংলাদেশ দখল, আক্রমণ, যুদ্ধ ঘোষণা সহ বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা এসবের তীব্র নিন্দা জানাই। এই ভারতের ইন্ধনে পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় নাশকতা শুরু করেছে। গোপালগঞ্জ জেলায় ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নড়াইলে হত্যাকাণ্ডের পর এখন রাজধানী কেন্দ্রীক তাদের অপতৎপরতা বৃদ্ধি করেছে। বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত নেতাদের ইন্ধনে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা সফল হবে না। জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়। অবশিষ্ট খুনিদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত দেখতে চায়। নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের অন্তরায় সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। জননিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডার সহ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।

গতকাল সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, ডা. আবদুর রাজ্জাক আসাদ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, মাওলানা নুরুল হক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত