
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গত বুধবার রাতে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করে। গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।