ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের স্মরণসভা

অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের স্মরণসভা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস-এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন, আরবী বিভাগের অধ্যাপক ড. এবিএম ছিদ্দিকুর রহমান নিজামী, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক ড. আবদুল বাছির, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া প্রমুখ আলোচনায় অংশ নেন। শোকসভায় কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ মরহুমের সহকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের পক্ষে তার পুত্র প্রকৌশলী ওয়াসিফ রহমান রাফি আলোচনা করেন। সঞ্চালনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। শোকসভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বক্তারা প্রয়াত অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত