ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নীরবতা ভেঙে ফের সরব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

নীরবতা ভেঙে ফের সরব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

বেশকিছু দিনের নীরবতা ভেঙে ফের সরব হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর। গতকাল সোমবার সকাল থেকে দেখা গেছে নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি। সকাল ১১টায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে এলে কর্মী-সমর্থকরা তাঁকে স্বাগত জানায়। নয়া পল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের চেম্বারে গিয়ে বসেন। সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে স্বাগত জানান। এয়োদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত