ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিশেষজ্ঞদের সমন্বয়ে কেকেবিএইউতে সভা

বিশেষজ্ঞদের সমন্বয়ে কেকেবিএইউতে সভা

গত সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ওবিই কারিকুলাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। কারিকুলাম কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের প্রধান রথীন্দ্র নাথ মহালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনিসুর রহমান। সভায় বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. কেএম আজহারুল হাসান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমানসহ সিএসই বিভাগের শিক্ষকরা। সভায় তথ্য প্রযুক্তির নির্ভর বর্তমান বিশ্বের এআই ও সাইবার সিকিউরিটিজসহ যুগোপযোগী বিভিন্ন কোর্স কারিকুলামে অর্ন্তভুক্ত করে আপডেট করা হয়। উপাচার্য উপস্থিত বিশেষজ্ঞ সদস্যসহ কমিটির সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আপডেট কারিকুলাম শিক্ষার্থীদের জন্য যুগোপোযোগী শিক্ষালাভে সহায়ক হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত