
রাজধানীর ভাটারা এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহমুদুল হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিশ ব্যবসারসঙ্গে যুক্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাতের দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। নিহত মাহমুদুল হোসেন পটুয়াখালী সদর উপজেলার মশিপুর এলাকার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তিনি ভাটারা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।