ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর এখনও বন্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে দু’টি ফ্লাইট আসার কথা ছিল। এই দু’টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসার আরও দু’টি ফ্লাইটও বাতিল করা হয়েছে। এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি কুয়াশার কারণে সরাসরি চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়। পরে ঢাকা থেকে পুনরায় রওনা হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে। সর্বশেষ চারটিসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত