ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮টি মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮টি মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৩৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১৫টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ৩২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫টি বাস, ১৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত