
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মধ্যে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ (ধলঘাটা)-এ সংযোগ সড়ক নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর হয়েছে গতকাল মঙ্গলবার। বেজা কার্যালয়ে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
উল্লেখ্য, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ (ধলঘাটা) এর গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর বাঁধের উপর ৪.১৫ কিমি. সংযোগ সড়ক নির্মাণের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রায় ১১৯৫ কোটি টাকা ব্যয়ে উক্ত প্রকল্পের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন, সংযোগ সড়ক, পয়ঃনিষ্কাশন (স্যুয়ারেজ) নেটওয়ার্ক, পানি সরবরাহ, গ্যাস সংযোগ, ইনডোর সাবস্টেশনসহ আনুষঙ্গিক স্থাপনা, Effluent Treatment Plant (ETP), সীমানা প্রাচীর ইত্যাদি নির্মাণ। এর মধ্যে প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যম ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর বিদ্যমান বাঁধের উপর ৪.১৫ কিমি. সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি