ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাড্ডায় দেওয়াল ধসে দুই শিশু নিহত

বাড্ডায় দেওয়াল ধসে দুই শিশু নিহত

রাজধানীর বাড্ডায় রাস্তার পাশে একটি বাড়ির পুরোনো সীমানাদেওয়াল ধসে দুই কন্যাশিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের নাম আয়েশা মনি ও নুসরাত। নিহত আয়েশার বাবা মো. ইকবাল বলেন, সকালে তার মেয়ে আয়েশা ও নুসরাত বাসার পাশে খেলা করছিল। হঠাৎ পাশের নির্মাণাধীন বাড়ির পুরোনো সীমানাদেয়াল ধসে পড়ে। এ সময় আয়েশা ও নুসরাত দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুই শিশুর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত