ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ফায়ার সার্ভিসকে প্রকৃতসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

ফায়ার সার্ভিসকে প্রকৃতসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। তিনি গতকাল বুধবার ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ আহ্বান জানান। সকাল ১১ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এমএ আজাদ আনোয়ার, পিএসসি। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। এরপর মহাপরিচালক তার দরবার গ্রহণ শুরু করেন। প্রথমেই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তার সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত