ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর ‘সময়ের প্রতিধ্বনি’

বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর ‘সময়ের প্রতিধ্বনি’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভীর প্রথম প্রবন্ধের বই ‘সময়ের প্রতিধ্বনি’। এটি লেখকের ৮ম গ্রন্থ। বইটি প্রকাশ করেছে সাদামাটা। আর পাওয়া যাচ্ছে বইমেলার ৮০নং স্টলে ধ্রুপদী পাবলিকেশন্সে। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। বইটি প্রসঙ্গে রেজাউর রহমান রিজভী বলেন, আমার লেখা সর্বশেষ বই প্রকাশ হয়েছিল ২০২১ সালের একুশে বইমেলাতে। এরপর নানাবিধ কারণে গত পাঁচ বছর আমার কোনো বই প্রকাশ হয়নি। সেই খরা কেটে এবারের বইমেলাতে প্রকাশিত হল আমার অষ্টম গ্রন্থ ‘সময়ের প্রতিধ্বনি’। বইটি প্রকাশের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুবর ও পরিচালক ওয়ালিদ আহমেদের কাছে। তার সদিচ্ছা ও একনিষ্ঠ সহযোগিতা ছাড়া বইটি এত দ্রুত বইমেলাতে আনা সম্ভব ছিল না। এছাড়া রকমারিসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত