ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

অধিক সওয়াবের আশায় নামাজ আদায় করতে গতকাল বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল। বায়তুল মোকাররম মসজিদে গিয়ে দেখা যায়, আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায়ে মসজিদে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নামাজ আদায়ে বাইরেও পাততে হয় চাদর। স্থানীয়রা ছাড়াও দূরদূরান্ত থেকে অনেকেই এখানে নামাজ আদায় করতে আসেন।

নাখালপাড়া থেকে নিজ সন্তানকে নিয়ে এসেছেন মাহবুবুর রহমান। তিনি বলেন, জুমার নামাজ নিজ এলাকার মসজিদে আদায় করা হয়। তবে রমজান মাসের জুমাগুলো তো আলাদা। তাই ছেলেকে নিয়ে এখানে চলে এসেছি, এতো বড় মসজিদ দেখে ও খুব আনন্দিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত