
রাজধানী ঢাকায় গত দুই দিনে (বৃহস্পতি ও শুক্রবার) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২২৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই অভিযানকালে ৬২৭টি গাড়ি ডাম্পিং এবং ৩২৬টি গাড়ি রেকার করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা করা হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ২২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২২৫টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৩৭টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৫টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১২টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১১টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ৪১১টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৮৯টি বাস, ১৫টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ৩১৩টি মোটরসাইকেলসহ মোট ৭৫৯টি মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।