
গত বৃহস্পতিবার হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো. সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক মোহামাদ সাবরি বিন জাহিয়া, আহমেদ রুস্তম বিন আলি এবং প্রধান নির্বাহী মো. শফিকুর রহমানসহ কোম্পানি সেক্রেটারি মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের বাজেট এবং আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি