ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিমান বাহিনীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি

বিমান বাহিনীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি

গত বৃহস্পতিবার হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জাতীয় অভিযানের সূচনা হয়েছে। এ

ই দৃপ্ত অভিযানে সংহতি প্রকাশ করে গত শনিবার সম্মানিত বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, এবং টাঙ্গাইলে অবস্থিত ঘাঁটিসমূহের এয়ার অধিনায়করা এবং স্টেশন, ইউনিটের (মৌলভীবাজার, শমশেরনগর, বগুড়া) অধিনায়কদের সার্বিক তত্ত্বাবধানে ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্রিফিং, র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার করতঃ মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত