
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর বহির্বিভাগ আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার এবং ২২ মার্চ রোববার খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এরইমধ্যে পরিচালককে (হাসপাতাল) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৯ মার্চ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকেবে। তবে ক্লাসগুলো, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ঈদের বন্ধ শেষে মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ইং তারিখে প্রচলিত নিয়েমে খোলা থাকবে এবং পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০২৬ ওই দিনই সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি