
সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড নিশ্চিত করেছে যে, বর্তমানে বাংলাদেশে তাদের ফুয়েল টার্মিনালগুলোতে প্রায় ৪৪,০০০ মেট্রিক টন হেভি ফুয়েল অয়েল (HFO) মজুত রয়েছে। বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে এই মজুত সামিটের চারটি বিদ্যুৎকেন্দ্রের (যাদের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৬৪৫ মেগাওয়াট) আগামী ৩০-৪৫ দিনের নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা শুরু হওয়ার আগেই স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়ায় এই মজুত সংগ্রহ করা হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে খালাস করা সর্বশেষ চালানে প্রতি মেট্রিক টন জ্বালানির ব্যয় ছিল প্রায় ৪৪৯.৪৭ মার্কিন ডলার। ৯ মার্চ ২০২৬-এর হিসাব অনুযায়ী, সিঙ্গাপুর প্ল্যাটস (Singapore Platts)-এ সমপরিমাণ জ্বালানির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন প্রায় ৯৪১.২৬ মার্কিন ডলার। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি