ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন ইমাম-মুয়াজ্জিন ও পরিচ্ছন্নতাকর্মীরা

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন ইমাম-মুয়াজ্জিন ও পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী এবং ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবনে আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে গত ১৫ মার্চ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিএসসিসির মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য জনপ্রতি ৪ হাজার টাকা হারে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এদিন প্রশাসক নগর ভবনে আনুষ্ঠানিকভাবে সেই অর্থ কর্মীদের হাতে তুলে দেন।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেমন আপনাদের ঈদ উপহার দিয়েছেন, তেমনি আপনাদের দায়িত্ব ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উপহার দেওয়া।’ অন্যদিকে, পৃথক অনুষ্ঠানে ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩ হাজার টাকা এবং ১ হাজার ৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা হারে মোট ৮৪ লাখ ১৫ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত