ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা

রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা

মহামান্য রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তির বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে গতকাল সোমবার বিষয়টি সুপার স্পেশালাইজড হাসপাতালের কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাইবাচাই করে সত্যতা না পেয়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এর সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনাব ডা. ইরফান জামান নূর-কে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU), ঢাকা এর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (Director) পদে নিয়োগ প্রদান করা হলো। উল্লেখ্য, ওই ভুয়া প্রজ্ঞাপনে উল্লেখিত জনাব ডা. ইরফান জামান নূর এটাই তার আসল নাম কিনা এবং তিনি পেশায় চিকিৎসক কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত