ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সহায়তা পেল অসহায় পরিবার

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সহায়তা পেল অসহায় পরিবার

সম্প্রতি আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের উদ্যোগে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে ৫টি অসহায় দুস্থ পরিবারকে ২টি ছাগল, ১টি মোরগ ও ২টি ডিমপাড়া মুরগি বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন সম্প্রতি আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম (বাচ্চু), আজীবন সদস্য বদরুল আহ্ছান, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কো-অর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান এবং সহ-প্রশাসনিক কর্মকর্তা সাগিনা সাবরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির ৩০তম সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ‘মনোপুত’ প্রকল্পটি বাস্তবায়নে হত-দরদ্রি পরিবারের মধ্যে ছাগল, হাঁস-মুরগি পালনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সাহায্য করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৫ মার্চ ২০২৬ আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের উদ্যোগে নলতা শরীফে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত