ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

বিএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী গত রোববার অপরাহ্নে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং গতকাল সোমবার সকালে তার প্রথম কর্ম দিবস শুরু করেন। নবনিযুক্ত উপাচার্য প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় অতিবাহিত করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রথম কর্মদিবসের শুরুতে উপাচার্যের কার্যালয়ে নবনিযুক্ত উপাচার্যকে অত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সদ্য সাবেক উপাচার্য (অস্থায়ী)-এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সদ্য সাবেক (অস্থায়ী) উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত