
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া। এ অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। ব্যাংক এশিয়ার গ্রাহক-কেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং সমাধান এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এ সাফল্যের অন্যতম কারণ। ব্যাংকের প্রতি ব্যক্তি, কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের আস্থা ও নির্ভরতায় ডিপোজিট প্রবৃদ্ধির এই ধারা তৈরি হয়েছে। এ সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হোসেনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পর্ষদ এ অর্জনে ব্যাংকের কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি