ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কেন্দুয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক তিন

কেন্দুয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক তিন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন- কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল মিয়া, একই এলাকার রুস্তুম আলীর ছেলে হারুন মিয়া এবং এখলাস মিয়ার ছেলে রুবেল মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। বিল্লালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, বিল্লালের আশ্বাসে তরুণী শনিবার কাশিপুর এলাকায় আসেন। ওই দিন দিবাগত রাতে কাশিপুর ঈদগাহ মাঠে বিল্লাল, হারুন ও রুবেল পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পর তরুণী বিষয়টি কেন্দুয়া থানা পুলিশকে জানান। এরপর গতকাল রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে। কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত