ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমারের পরলোকগমন

বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমারের পরলোকগমন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় আর নেই। তিনি আজ ১৩ এপ্রিল ২০২৬ইং তারিখ সোববার সকাল ৬টায় বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তার মৃত্যুতে বিএমইউ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অসংখ্য ছাত্রছাত্রী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামে। বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত