ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে পুলিশে সোপর্দ

৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে পুলিশে সোপর্দ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এনএম নাসিরুদ্দিন। তিনি জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে এক ব্যক্তিকে জাল নোটসহ আটক করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক আলী আজগর সিকদারকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত