ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শূন্য পদের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

শূন্য পদের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী, প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ।’ নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনি ইশতাহারের আলোকে প্রণীত এ কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরইমধ্যে কার্যক্রম নেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগ সংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয়, অধীন দপ্তর এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত