
রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে উত্তরা ও যাত্রাবাড়ী থানা-পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এনএম নাসিরুদ্দিন জানান, গতকাল বুধবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।